রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ স্বাদের ইলিশ খিচুড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : খিচুড়ি খেতে কে না পছন্দ করেন! একইসঙ্গে ইলিশ মাছও সবার প্রিয় খাবারের মধ্যে একটি। সাধারণত ইলিশ বিভিন্ন উপায়ে রান্না করা হয়। এর মধ্যে যদিও তরকারির পদই বেশি।

ইলিশ বিরিয়ানি নিশ্চয়ই খেয়েছেন! তবে কখনও কি ইলিশ খিচুড়ি খেয়েছেন? এর স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকা সারাজীবন।

ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুন স্বাদের ইলিশ খিচুড়ি। এটি তৈরি করতে প্রয়োজন হবে সামান্য কয়েকটি উপকরণ।

যা আপনি রান্নাঘরে হাতের কাছেই পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক ইলিশ খিচুড়ির সহজ রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল আধা কেজি
২. ইলিশ মাছ ৪ টুকরো
৩. মুগডাল ১ কাপ
৪. মসুর ডাল ১ কাপ
৫. লবণ স্বাদমতো
৬. পেয়াজ কুচি ৪টি
৭. তেজপাতা ২টি
৮. হলুদ গুঁড়া ২ চা চামচ
৯. মরিচ গুঁড়া আধা চা চামচ
১০. সরিষা তেল ২ টেবিল চামচ
১১. কাঁচা মরিচ ৫/৬টি
১২. আদা-রসুন বাটা ১ চা চামচ
১৩. এলাচ ২টি
১৪. দারুচিনি ১ টুকরো
১৫. ধনে গুঁড়া ১ চা চামচ ও
১৬. জিরা গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার পোলাওয়ের চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে হাড়ি বা বড় প্যানে তেল গরম করে তেজপাতা, এলাচ ও দারুচিনি ভেজে নিন।

এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে মসলা। পেঁয়াজ বাদামিরঙা হয়ে আসলে এতে আদা ও রসুন বাটা মিশিয়ে দিন। এরপর একে একে হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মসলা কষাতে হবে।

মসলার মিশ্রণে এবার এতে আধা কাপ পানি মিশিয়ে নেড়ে দিন। পানি ফুটে উঠলে এতে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন। ভালো করে নেড়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট। মাছগুলো সেদ্ধ হলে মসলা থেকে মাছগুলো আস্তে করে তুলে রাখুন।

এরপর ওই মসলায় ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে কষিয়ে নিন। অন্তত ৫-৭ মিনিট হালকা আঁচে চাল ও ডাল ভেজে নিন। তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে নেড়ে দিন।

এ পর্যায়ে দিয়ে দিন কয়েকটি আস্ত কাঁচা মরিচ। তারপর খিচুড়ি ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট। মাঝে ঢাকনা নামিয়ে এক দু’বার নেড়ে দিতে হবে।

৩০ মিনিট পর খিচুড়ির চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হলে রান্না করা ইলিশের টুকরোগুলো খিচুড়িতে দিয়ে দমে রাখুন ১০ মিনিট।

এরপর চুলা থেকে নামিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ইলিশ খিচুড়ি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু