,

কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না: কবিতা খানম

news-image

নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে কবিতা খানম বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করব।

তিনি বলেন, সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক এটা আমি চাই না। এজন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানাব।

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়