বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মন্ত্রী সভায় গেলেন অটোরিকশায় চড়ে

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অটোরিকশায় চেপে উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুই মন্ত্রীর এ অনাড়ম্বর আগমন দেখে মধ্যনগরের মানুষ মুগ্ধ।

হাওর অধ্যুষিত মধ্যনগর উপজেলা সদর সড়কপথে এখনো যুক্ত হয়নি। তাই স্পিডবোট থেকে নেমে অটোরিকশায় সভাস্থলে যাওয়ার বিকল্প ছিল না তাঁদের। মধ্যনগরকে উপজেলা করায় গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য উড়ালসড়ক নির্মাণের প্রকল্প হাতে নিচ্ছেন। হতাশ হবেন না। আপনাদের সব সমস্যার সমাধান হবে। বর্তমানে হাওরে অনেক প্রকল্প চলমান আছে। গ্রামকে শহর করতে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। হাওরাঞ্চল আর অবহেলিত থাকবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য (সুনামগঞ্জ-১) মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুর হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, মোজ্জাম্মেল হোসেন রুকন প্রমুখ। মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ তালুকদার সভায় সভাপতিত্ব করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ