,

সংক্রমণ কমলেও কোয়ারেন্টাইন-আইসোলেশনে সোয়া লাখ মানুষ

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের হার ৭ শতাংশে নামলেও এখনও কোয়ারেন্টাইন (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক) ও আইসোলেশনে রয়েছে প্রায় সোয়া লাখ মানুষ। শনিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ২৩ হাজার ৭৬৭ জন কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ৭৪ হাজার ৯০ জন ও আইসোলেশনে রয়েছেন ৪৯ হাজার ৬৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭১ জনকে কোয়ারেন্টাইনে ও ৪৫১ জনকে আইসোলেশনে পাঠানো হয়। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে তিন হাজার ৩৪৩ জন ও আইসোলেশন থেকে ৮৫৩ জন মুক্ত হন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর আজ (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ১২ লাখ ২৩ হাজার ২৫৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ছাড় পেয়েছেন ১১ লাখ ৪৯ হাজার ১৬৩ জন। একই সময়ে তিন লাখ ৭৩ হাজার ৩৫৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়। তাদের মধ্যে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ২৩ হাজার ৬৭৯ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য