,

দেশে ৩ মাসে সর্বনিম্ন ৩৮ জনের মৃত্যু

news-image

অনলাইন প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৬ হাজার ৮৩২ জন। এর আগে গত ৬ জুন ৩৮ জন মারা যান। আর দীর্ঘদিন পর করোনায় মৃত্যু আজ ৫০-এর নিচে নামল। এ ছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন। ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য