,

পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলী খান

news-image

অনলাইন ডেস্ক : ভারতজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, এ উপলক্ষে সেজে উঠেছে বাণিজ্য নগরী মুম্বাই। বাদ যাননি বলিউড তারকারাও। প্রতি বছরের মতো নিয়ম করে এবারও তারকাদের ঘরে হচ্ছে গণেশ পূজা, যাতে সামিল হয়েছেন পরিবারের সকলে। বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে গণেশ পূজা পালন করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন সাইফ।

নেটিজনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ অনেকেই সমালোচনা করলেও অনেকেই সাইফের পক্ষে কথা বলেছেন। কারিনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, করজোরে সাইফ এবং তার বড় ছেলে তৈমুর আলি খান গণেশ বন্দনা করছেন। পাশ থেকে পরামর্শ দিচ্ছেন কারিনা। তবে তারকা দম্পতির ছোট ছেলে জেহকে দেখা যায়নি।

উল্লেখ্য, সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান আগেও বহুবার ট্রোলড হয়েছেন। যা নিয়ে খুবই মর্মাহত সাইফ-কারিনা। বড় ছেলের তৈমুর আলি খানের নামকরণের পর, সোশ্যাল মিডিয়ায় তাদের দু’জনকেই তীব্রভাবে কটাক্ষ করা হয়েছিল। সম্প্রতি আবারও তাদের ছোট ছেলের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাইফ-কারিনার ছোট ছেলের নাম জাহাঙ্গীর রাখার পর থেকেই সেই বিতর্ক শুরু হয়েছে। অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য