,

ভারতীয় দলে করোনার হানা, বাতিল ম্যানচেস্টার টেস্ট

news-image

অনলাইন ডেস্ক : প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ওভাল টেস্টের শেষের দিকে শাস্ত্রী করোনায় আক্রান্ত হন। ফলে তিনি ও অন্য কোচিং স্টাফ কোয়ারেন্টাইনে। তারপর করোনায় আক্রান্ত হয়েছেন সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ম্যানচেষ্টারে শেষ টেস্ট ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত সিরিজের পঞ্চম ম্যাচটি বাতিল করা হলো।

শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ড-ভারতের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্টটি বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচটি বাতিল হওয়ায় ৫ ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয়েছে সফরকারী ভারত।

টুইট বার্তায় ইসিবি লিখেছে, ‘করোনাভাইরাসের প্রভাবে বিসিসিআই এবং ইসিবি মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমিরেটস ওল্ট ট্রাফোর্ডে অনুষ্ঠিতব্য প্রঞ্চম টেস্ট, যেটি আজ (শুক্রবার) থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হলো।’
ইসিবির তরফ থেকে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রকোপে পঞ্চম টেস্টে দল নামাতে পারছে না ভারত। এজন্য (ম্যাচ বাতিল) আমরা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা জানি, এতে অনেকেই হতাশ হবেন।’

গতকাল বৃহস্পতিবার করোনা পজেটিভ হন ভারতের ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার। তার সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং ঈশান্ত শর্মা। এরপর ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয় এবং সকলেই নেগেটিভ আসে।

তবুও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কয়েকজন বিসিসিআইকে জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা টেস্ট খেলতে নামার জন্য প্রস্তুত নন।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে