,

সুখবর দিলেন মিথিলা

news-image

অনলাইন ডেস্ক : দেশের আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এখন স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে লম্বা সময় পার করছেন ভারতে। সেখানে নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। টালিউডের একটি সিনেমার কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছেন। এবার ‘নীতিশাস্ত্র’ নামের কলকাতার তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, মূলত একটি অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্র ‘নীতিশাস্ত্র’। যেটা চারটি ছোট গল্পের সমন্বয়ে নির্মিত হবে। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অরুণাভ খাসনবিশ। ছবিতে মিথিলা ছাড়া আরও অভিনয় করবেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।

ছবিটি নিয়ে মিথিলা জানান, ‘এখানকার সবার কাজের সঙ্গে এখনো ভাল করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভাল চিত্রনাট্য আর চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি। এখানে আমাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে।
উল্লেখ্য, মিথিলা কাজ করেছেন রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ নামের একটি সিনেমায়। এরপর রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘আ রিভার ইন হ্য’ভেন’ সিনেমায় যুক্ত হন মিথিলা। এগুলো ছাড়াও পশ্চিমবঙ্গে আলোচিত রাজনীতিবিদ মদন মিত্রের বায়োপিকে অভিনয় করতে পারেন তিনি। সেখানে তাকে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রূপে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য