,

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সানোয়ার হোসেন (১৮)। নিহত সানোয়ার হোসেন কামরাঙ্গীরচর বড়গ্রাম মধ্য ইসলাম নগর এলাকার মো. ওমর চানের ছেলে। পরিবারের সঙ্গে ওই এলাকার জাবেদের বাড়িতে ভাড়া থেকে সানোয়ার বাবার সঙ্গে মিটফোর্ড এলাকাতে মাস্কের ব্যবসা করতেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আচারওয়ালাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ার বাবা ওমর চান জানান, বিভিন্ন বাসা-বাড়িতে বানানো কাপড়ের মাস্ক সংগ্রহ করার জন্য রাত পৌনে ৮টার দিকে সানোয়ার বাসা থেকে বের হন। ঠিক ১৫ মিনিট পর সানোয়ারের ফোন থেকে একজন আমাকে ফোন দিয়ে জানায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সানোয়ারের দুই বন্ধু রাহাত ও হৃদয় আহমেদ জানান, তারা কয়েক বন্ধু মিলে আচারওয়ালাঘাট মধ্য মমিনবাগের মসজিদ গলির মধ্যে আড্ডা দিচ্ছিলেন। তখন গলিতে কারেন্ট ছিলো না। কিছুক্ষণ পর তারা পাশের একটি গলিতে চিৎকার শুনতে পান। তখন তারা সেই গলিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সানোয়ারকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সানোয়ারকে হাসপাতালে নিয়ে আসা ৬ জনকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য