,

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ নেতা গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নয়জনের মধ্যে মিয়া গোলাম পরওয়ার ছাড়াও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ডিসি আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জামায়াত তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ১০ জনকে গ্রেফতারের দাবি করেছে। দলের আমির ডা. শফিকুর রহমান ওই বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের