,

৫১ বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের পদোন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫১ জন বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষক পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে ৯ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক ও ২৪ জন সহকারী অধ্যাপক রয়েছেন।

রোববার আনুষ্ঠানিকভাবে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, পদোন্নতির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। তারা বেশি করে উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদানে ও গবেষণা কার্যক্রমে নিজেকে নিয়োজিত করতে আরও উৎসাহিত হবেন। যা চিকিৎসাপেশার মান উন্নয়নে বিরাট অবদান রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং বিভিন্ন রোগ বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বিএসএমএমইউ বহির্বিভাগ-১ এর ৩১৫ ও ৩১৬ নং কক্ষে পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন উপাচার্য। শিশু বিভাগের অধীনে পরিচালিত এই বিভাগে শিশুদের হরমোনজনিত বিভিন্ন রোগ ও সমস্যা, ডায়াবেটিস ও গলগন্ডসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। প্রতি সপ্তাহের রবি, সোম ও বৃহস্পতিবার শিশুদের এই ক্লিনিকে সেবা প্রদান করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য