,

বিক্ষোভে আফগান নারী, নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ে আন্দোলনরত নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের কাজ করার অধিকার, ভবিষ্যৎ সরকারে নারীদের ভূমিকা এবং তালেবানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছন দেশটির অর্ধশত নারী। তবে নারীদের এই বিক্ষোভ ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

বিক্ষোভের অংশ হিসেবে নারীরা কাবুলের একটি সেতু থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাত্রা শুরু করলে তাদের ওপর চড়াও হয় তালেবান সদস্যরা। এসময় বিক্ষোভরত নারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, নারীদের এই বিক্ষোভ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তালেবান ক্ষমতা নেয়ার পর আফগান ভূখণ্ডে যে কয়েকটি বিক্ষোভ হয়েছে, কাবুলে ও হেরাতে হওয়া এই বিক্ষোভ অন্যগুলোর তুলনায় সবচেয়ে বড়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য