,

বিক্ষোভরত আফগান নারীদের মারধর করেছে তালেবান

news-image

তালেবান শাসনের অধীনে রাজনৈতিক অঙ্গনে নারীদের অধিকারের দাবিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ও আজ শনিবার কাবুলের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন আফগান নারী অধিকার কর্মীরা। সেখানে তালেবানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া এক আফগান নারী মাথায় আঘাত পেয়েছেন এবং তার মুখে রক্তের ছাপ। নার্গিস সাদ্দাত নামে ওই নারী অধিকার কর্মী অভিযোগ করেছেন, শনিবার বিক্ষোভে অংশ নিলে তালেবানরা তাদের ওপর হামলা চালায়।

স্থানীয় টোলো নিউজ জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে চাইলে তালেবান তাদের বাধা দেয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নারী অধিকার কর্মী এবং বিক্ষোভকারীরা বলছেন, তারা প্রেসিডেন্ট প্রাসাদের গেইটের সামনে বিক্ষোভ করতে চেয়েছেন। কিন্তু ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সদস্যরা তা করতে দেননি। বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের দ্বারা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ফাঁকা গুলি ছোড়ার পরও বিক্ষোভরত নারীদের সরাতে না পেরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তালেবান

প্রত্যক্ষদর্শীদের মতে, নারী অধিকার কর্মীদের সরাতে গুলি ছুড়েন তালেবান সদস্যরা এবং সাংবাদিকদের স্থান ত্যাগ করতে নির্দেশ দেন।

ইত্তেফাক/টিএ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য