,

কোহলিকে চ্যালেঞ্জ করবেন না, অমিতাভ বচ্চনকে সৌরভ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির অন্যতম সেরা জয় নিঃসন্দেহে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচ। ২০০২ সালে ওই ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ৩২৫ রান তাড়া করে জিতেছিল ভারত। তারপর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে আজীবন অমলিন থেকে যাবে।

সৌরভের মতো আগ্রাসী মনোভাবই রয়েছে ভারতের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। তাই সৌরভের মতে, কোহলিকে জার্সি ওড়ানো নিয়ে চ্যালেঞ্জ করা মোটেই উচিত নয়। সৌরভের ধারণা, লর্ডস তো দূর, কোহলি ইংল্যান্ডের যে কোনো জায়গায় খালি গায়ে হেঁটে চলে বেড়ানোর সাহস রাখেন।

অমিতাভ বচ্চন পরিচালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেছেন সৌরভ। প্রথমে জার্সি ওড়ানোর প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার মনে আছে, এক বার মেয়ে জিজ্ঞাসা করেছিল কেন আমি ওই কাজ করেছি। পরে আরও অনেকে জিজ্ঞাসা করেছেন। কোথাও সঠিক উত্তর দিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০ হাজারের উপরে রান রয়েছে। কিন্তু এখনও লোকে লর্ডসের ব্যালকনির ওই দৃশ্য নিয়েই প্রশ্ন করে।”
উত্তরে অমিতাভ বচ্চন জানান, সৌরভ এবং তার দল যা করেছিলেন তার জন্য গোটা ভারত গর্বিত হয়েছিল এবং তার মতো সাহসী অধিনায়ক ছিলেন বলেই এই কাজ করতে পেরেছিলেন।

এরপরেই সৌরভ বলেন, “বিরাট কোহলিকে কিন্তু কোনো দিন এ ব্যাপারে চ্যালেঞ্জ করবেন না। ও কিন্তু অক্সফোর্ড স্ট্রিটেও জামা ছাড়া ঘুরে বেড়াতে পারে।”

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য