,

অটোমোশনের আওতায় বেনাপোল বন্দর

news-image

বেনাপোল প্রতিনিধি : আরও একধাপ এগিয়ে গেল বেনাপোল বন্দর। সিসি ক্যামেরা দ্বারা বন্দরের কার্যক্রম পরিচালিত হবার পর এবার অটোমোশনের আওতায় যুক্ত হলো। এর ফলে ভারত থেকে পণ্য আমদানি এবং খালাসে ফিরবে স্বচ্ছতা এবং গতিশীলতা।

আমদানিকারকরা ঘরে বসেই জানতে পারবেন পণ্যের অবস্থান। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায় প্রবেশের পর মালামালের সঠিকতা নিরুপণ, স্কেলে ওজন, শেড বা ইর্য়াডে পোষ্টিং, পণ্য বন্দরে আনলোড করে ভারতীয় গাড়ি ফিরে যাবার যাবতীয় তথ্য অটোমোশনের কারণে সহজেই নির্ণয় করা যাবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, চট্রগ্রামের পর প্রথম বেনাপোল বন্দর অটোমোশনে যুক্ত হলো। গুগলক্রমে ঢুকে আমদানিকৃত পণ্যের মেনিফেষ্ট নম্বর এন্ট্রি করে ১৮০.২১১.১৯৩.৮৩:৮০০০ ওয়েভ এ্যাড্রেসে সার্চ দিয়ে সংশ্লিষ্ট আমদানিকারক তার পণ্যের অবস্থান নিশ্চিত হতে পারবেন।
তিনি আরও জানান, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ডাটাসফ্ট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গত ২০ আগষ্ট বেনাপোল বন্দরে অটোমোশন কার্যক্রম পুরোপুরি চালু হয়। এর আগে নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি গতবছর অটোমোশন কার্যক্রমের উদ্বোধন করলেও জনবলের অভাবে তা চালু হয়নি।

এদিকে, বন্দর কতৃর্পক্ষ এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু করায় তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন কাষ্টমস কমিশনার আজিজুর রহমান, এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়