,

সিডনিতে নৈশ-কারফিউ, লকডাউন বাড়লো একমাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কারোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির একাংশে রাত্রিকালীন বা নৈশ কারফিউ জারি করা হয়েছে। সেইসঙ্গে শুক্রবার পুরো শহরে লকডাইনের মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে করোনার সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, সিডনির অন্তত ২০ লাখ মানুষ নৈশ-কারফিউর আওতায় থাকবেন। গত জুন থেকে বাড়িতে অবস্থান করার জন্য সিডনির বাসিন্দাদের প্রতি প্রশাসনের নির্দেশনা রয়েছে।

কিন্তু তার পরও করোনার সংক্রমণ থামিয়ে রাখা সম্ভব হচ্ছে না। গত সপ্তাহের চেয়ে সিডনিতে করোনার সংক্রমণ দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার সিডনিতে ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা ছিল নতুন রেকর্ড। শুক্রবারও ৬৪২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যডিস বেরিকন কারফিউ এবং লকডাউনের এ ঘোষণা দেন। তিনি এ ‘কঠিন’ ঘোষণায় বলেন, নগরীর ৫০ লাখ লোককে ঘরে থাকতে বলার সময় এসেছে। দুর্ভাগ্যবশত সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

নির্দেশনায় তিনি বলেন, মহামারির শুরুতে নগরীতে বেশিরভাগ সময় খুব কমই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, কিন্তু বর্তমানে এখানে দৈনিক ৬০০ লোক আক্রান্ত হচ্ছেন। সেপ্টেম্বরেও লোকদের ঘরে থাকতে হবে এবং রাতে কারফিউ থাকবে; দিনে এক ঘন্টার জন্য বাইরে যেতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য