,

আফগান ইস্যুতে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর এই প্রথম আফগান ইস্যুতে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জতির উদ্দেশে দেয়া এক ভাষণে আফগান ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আফগানিস্তানে আমাদের মিশন নিয়ে অনেকে ভুল ধারণা করছে। যা গত দুই দশক ধরে চলে আসছে। আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার সামনে দুটি অপশন ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি হচ্ছে আরও অধিক সৈন্য মোতায়েন করা। কিন্তু আমি অতীতের মতো আর ভুল করতে চাই না।

হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে তিনি বলেন, আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে।

তিনি আরো বলেন, আফগান বাহিনী নিজেদের জন্য লড়াই করছে না। সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবে? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজ সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আমার সিদ্ধান্তে পুরোপুরি অটল রয়েছি। সব সময় আমি প্রতিশ্রুতি দিয়েছি যে মার্কিন জনগণের সঙ্গে থাকব। মার্কিনীরা এমন যুদ্ধে লড়াই করে মরতে পারে না, যেখানে আফগানরা নিজেরাই যুদ্ধ করতে ইচ্ছুক নয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য