,

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৬ জনের প্রাণহানি

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেহানা আক্তার (৩৮), ত্রিশালের জাহেদা (৭০), রাহেলা বেগম (৬৫), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আবদুল হান্নান (৭০), নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), রোজিনা (৩০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), নেত্রকোনা সদরের ফজর বানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), পূর্বধলার কাজিমউদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০), লাভলু (৬০), শেরপুর নকলার হুজেরা (৬০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩২৯ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৫০০টি নমুনা পরীক্ষায় ৯২ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪০ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান