,

টানা পাঁচদিন বৃষ্টিতে ভাসতে পারে দেশ, বন্যার শঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ভোর থেকেই রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন ভারী বর্ষণ আগামী পাঁচদিন টানা হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, শুক্রবার থেকে আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও করা হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম হতে পারে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭৩ মিলিমিটার। এছাড়া বদলগাছীতে ৪৭, রাজশাহীতে ৪৪, ডিমলা ও রাঙামাটিতে ৪১, খুলনায় ৩৭, রংপুর ও বরিশালে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য