,

নভেম্বরের পর ভারতে প্রথম ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি রোগী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত একদিনে ৪০ হাজার ৯৫৩ জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৯ নভেম্বরের পর যা একদিনে সর্বোচ্চ দৈনিক শনাক্তের সংখ্যা।

এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৫৮ জনে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পুরোদমে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই সংক্রমণের এই ঊর্ধ্বগতি দেশটিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

এতে বেশ কয়েকটি রাজ্য ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জনসমাম নিষিদ্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের কথা ভাবছে। সবচেয়ে বেশি আক্রান্ত জেলাগুলোতে লকডাউনও ঘোষণা করা হতে পারে।

এক বছর আগে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে শনিবার পর্যন্ত এক কোটি ১৫ লাখ ৫৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক ও গুজরাটে নতুন কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেশি দেখা যাচ্ছে।

এ নিয়ে টানা তিনদিন ভারতে দৈনিক শনাক্ত ৩০ হাজারের বেশি দেখা গেছে। শুক্রবার দেশটি ৩৯ হাজার ৭২৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। গত সপ্তাহ থেকে দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি পাওয়া যাচ্ছে।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রায় ৪১ হাজার রোগী পাওয়ার কথা জানিয়েছে এর ৮০ দশমিক ৬৩ শতাংশই শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট ও ছত্তিশগড়ে।

শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনও দেশটির অন্য সব অঞ্চলের চেয়ে উপরে অবস্থান করছে।

মহারাষ্ট্রের পার্শ্ববর্তী মধ্য প্রদেশের রাজধানী ভোপালের পাশাপাশি ইন্দোর ও জবলপুরে শনিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত লকডাউনে যাচ্ছে। এই তিন শহরের স্কুল-কলেজগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য