,

মুখের ক্লান্তি ভাব দূর করতে কিছু সমাধান

news-image

অনলাইন ডেস্ক : আজকাল সবাই এতই ব্যস্ত থাকেন যে নিজের যত্ন নেওয়ারও সময় পান না। যেটুকু সময় থাকে সেটা পরিবার বা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন। এতে দিনশেষে সারা দিনের ক্লান্তি ভর করে চোখে-মুখে। ফলে চোখ ক্লান্ত দেখানোর পাশাপাশি চুল পড়ার সমস্যা, ফ্যাকাশে ত্বক, ফুসকুড়ির সমস্যাও দেখা দেয়। মুখের ক্লান্তি ভাব দূর করতে কিছু সমাধান মেনে চলতে পারেন। যেমন-

১. মাথায় একটু ম্যাসাজ দিলে অনেকটা আরাম পাওয়া যায়। যে কোনো মাথায় মাখার তেল হালকা গরম করে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে মুখ ও মাথায় রক্ত চলাচল স্বাভাবিক হবে। তেলের সুগন্ধ মস্তিস্ককে সতেজ করে তুলবে। আবার তেল মাথার তালুতে ঢুকে চুলের উজ্জ্বলতাও বাড়াবে। মাসে দুইবার বা সপ্তাহে একবার এভাবে ম্যাসাজ করলেই ভালো ফল পাওয়া যাবে। পুরো শরীরও ম্যাসাজ করিয়ে নিতে পারেন মাসে একবার। এতে ক্ষয়ে যাওয়া ত্বকও প্রাণ ফিরে পাবে।

২. ত্বকের রোমকূপ খুলতে এরোমাথেরাপি খুব কার্যকর। ফেসিয়াল স্টিমারের মধ্যে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিয়ে দিন। এবার আস্তে আস্তে ভাপ নিন। এতে ত্বকের মরা কোষ সজীবতা ফিরে পাবে।

৩. গোসলের পর নিয়ম করে শরীরে পারফিউম স্প্রে করুন। হালকা সুগন্ধের পারফিউম লাগালে মন ঠান্ডা রাখবে কিন্তু উত্তেজিত করবে না। আবার গোটা শরীরে সুগন্ধ যুক্ত ময়শ্চারাইজারও লাগাতে পারেন। এতেও মনে একটা ফুরফুরে ভাব আসবে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়