,

রংপুরে নিখোঁজ শিশু’র লাশ ডোবা থেকে উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে রাতে নিখোঁজ হওয়া ৪৮ দিন বয়সী সোয়াইন নামের এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বদরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সোয়াইন একই গ্রামের হামিদুর রহমান ও ফরিদা বেগম দম্পতির ছেলে।

আজ সোমবার দুপুরে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, গতকাল রবিবার রাতে বাড়ি থেকে উধাও হয়ে যায় শিশু সোয়াইন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। আজ সোমবার সকালে বাড়ির পাশে ডোবায় সোয়াইনের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য