বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ ধরনের ওষুধ বানাতেন বিক্রয় প্রতিনিধি, সিলগালা-অর্থদন্ড 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা এলাকায় একটি গবাদি পশুর ওষুধ বানানোর কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।কারখানাটিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিই বানাতেন ওইসব ওষুধ।
‘লরেল ভিসতা’ নামক অনুমোদনহীন কারখানাটিতে গবাদিপশুর ৪৯ ধরনের ওষুধ তৈরি করা হতো। এছাড়া বিদেশী কোম্পানির মোড়ক লাগিয়ে নিজেদের ওষুধ বাজারজাত- মূল্য নির্ধধারন করতো তারা। অভিযানের সময়  মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও নকল ওষুধ তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার বিকেলে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। অভিযানে কামরুল হাসান চকদার নামে  ওষুধ কোম্পানির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এসময় অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনএসআই ও  জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, একটি ভাড়া বাড়িতে লোকচক্ষুর আড়ালে গবাদিপশুর ওষুধ বানাতেন কামরুল। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ী ৪৯ ধরনের ওষুধ বানিয়ে সেগুলো ‘লরেল ভিস্তা’ কোম্পানির ওষুধ হিসেবে বাজারজাত করা হতো। অভিযানের সময় কারখানায় কোনো কেমিস্ট পাওয়া যায়নি।
এছাড়া মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেটে ভরে বিক্রি করা হতো।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান