,

মেয়ের শ্বশুরসহ কর্মকর্তাদের ক্ষমা করলেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ের শ্বশুরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষমা করে দিয়েছেন। এ তালিকায় আছেন ইভাঙ্কা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনার, প্রাক্তন প্রচার ব্যবস্থাপক পল মনাফোর্ট এবং প্রাক্তন উপদেষ্টা রজার স্টোন।

এ তিনজনের মধ্যে ম্যানাফোর্টকে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপের তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কংগ্রেসে মিথ্যা কথা বলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন রজার স্টোন। পরে তিনি কারাভোগও করেছিলেন।

চার্লস কুশনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বোনের স্বামীকে ফাঁসাতে যৌনকর্মী ভাড়া করেছিলেন। এমনকি বোনকে তার স্বামীর বিরুদ্ধে করা কিছু ভুয়া রেকর্ডও পাঠান। এর আগে ২০০৬ সালে তিনি দুই বছরের সাজা খাটেন। আদালতের নির্দেশে জেল থেকে বেরিয়ে সামাজিক কাজ করছিলেন চার্লস।

এ তিনজন ছাড়াও আরও ২৬ জনের ক্ষমা ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প। তারা গতকাল বুধবার রাতে সম্পূর্ণ ক্ষমা লাভ করেন। বাকি তিনজনও ক্ষমা পেতে পাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত তার ক্ষমতাকালের শেষ দিন অভিযুক্তদের ক্ষমা প্রদান করেন। কিন্তু, জর্জ এইচ ডব্লিউ বুশের পর ট্রাম্প এ ক্ষমা ঘোষণা করলে তড়িঘড়ি করে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি