সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই বিএনপির : ওবায়দুল কাদের

news-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই বিএনপির। তারা বসন্তের কোকিল। ভোটের কোকিল, ভোট চলে গেলে তার আর নেই। তাই তারা আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে অসাংবিধানিক পথ খুঁজছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫ টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধনের সময় আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নে জন্য নয়। বিজয় দিবসে এসে ও আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে করছে, তাই এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও আজ অবমাননা করছে।

নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি জানান, আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও গ্যাস সংযোগ দেওয়ার ওয়াদা করেছি। আজ আমি শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি। একই সঙ্গে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যেই গ্যাস সংযোগের বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন- কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস