,

গুজরাটে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

news-image

গুজরাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট নিহত হয়েছেন। সোমবার ভারতের গুজরাটে মান্দ্রা জেলার কুচিনে এই দুর্ঘটনাটি ঘটে।

বিমানটি বিরাজা গ্রামে বিধ্বস্ত হলে এয়ার কমোডোর সঞ্জয় চোহান নিহত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে এ খবর নিশ্চিত করেছেন। যুদ্ধবিমানটি গবাদি পশু বিচরণকারী মাঠে আছড়ে পড়লে সেখানে বিচরণকারী পাঁচটি গরুও মারা গেছে।

প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কলোনেল মানীষ ওঝা জানান, সকাল সাড়ে দশটার দিকে জামনগর বিমান ঘাটি থেকে নিয়মিত ট্রেনিং মিশনের অংশ হিসেবে ওড়ার সময় জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এই দুর্ঘটনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার কয়েক মাস আগে বিমানবাহিনীর একটি মাইক্রোলাইট হেলিকপ্টার আসামের মাজুলি দ্বীপে আছড়ে পড়লে দুজন পাইলট উইং কমান্ডার জে জেমস এবং উইং কমান্ডার ডি ভাটস নিহত হন। দ্য টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর