,

আশুগঞ্জের বৈইগরে অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘর : অর্ধ কোটি টাকার ক্ষতি

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বৈইগরে অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। বিদ্যুতিক সর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে জানান বাড়ির মালিক আবুল হোসেন খন্দকার।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বুধবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বৈইগর গ্রামের উত্তরপাড়া এলাকার অবঃ সেনা সদস্য আবুল হোসেন খন্দকারের বসত ঘরের বিদ্যুতিক মিটার থেকে আগুণের সূত্রপাত ঘটে। এসময় আগুন দ্রুত ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে পাশ্বের ঘরেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে আগুনে পুড়ে যায় ঘরের সকল আসবাবপত্রসহ সবকিছু।
আগুনের লাগার সময় বাড়িতে ছিলেন না আবুল হোসেন খন্দকারসহ পরিবারের অন্যসদস্যরা। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত নিজেদের আরেক বাড়িতে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন বাড়ির সবকিছু আগুনের পুড়ে শেষ হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে তাদের সাজানো সংসারের সকল আসবাবপত্র ও বাড়ির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর