শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার পোলারে টাকার জন্য তিন বন্ধু মাইরা ফালাইছে’

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে জাহিদ হাছান (১৪) নামের এক ছাত্রের লাশ গতকাল বুধবার রাত ১০টার দিকে উদ্ধার করেছে কুমিল্লার হোমনা থানা-পুলিশ।

উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। জাহিদ ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বাবার নাম আক্তারুজ্জামান। তিনি কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় জাহিদের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহিদ হাছানের বাবা আক্তারুজ্জামান বলেন, ‘আমার পোলারে টাকার জন্য তিন বন্ধু মিলে মাইরা ফালাইছে। আমরা একমাত্র ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’

গতকাল বুধবার রাতেই জাহিদের বাবা আক্তারুজ্জামান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। তারা হলো উপজেলার ভিটি কালমিনা গ্রামের মো. জিহাদ, একই গ্রামের এমদাদ হোসেন এবং মুরাদনগর উপজেলার মটকির গ্রামের খায়রুল ইসলাম।

পুলিশ ও জাহিদের পরিবার বলছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিহাদ হোসেন নামের এক বন্ধুর বাসা থেকে জাহিদকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে জাহিদকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন মঙ্গলবার জাহিদের বাবা মো. আক্তারুজ্জামান থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার একটি মুঠোফোন থেকে জাহিদের চাচা মাসুদ রানার মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খুদে বার্তাও পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, গতকাল বুধবার মুঠোফোনের সূত্র ধরে দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র খায়রুল ইসলাম ও এমদাদ হোসেন এবং দুলালপুর আলহাজ কফিল উদ্দিন দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র জিহাদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহিদকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে তিন বন্ধু। তাদের দেওয়া তথ্যমতে, জাহিদের লাশ দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে গতকাল রাত ১০টার দিকে উদ্ধার করে পুলিশ। আজ সকাল আটটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘১৫ দিন আগেই জাহিদ হোসেনকে হত্যার পরিকল্পনা করে তার তিন বন্ধু জিহাদ, খায়রুল ও এমদাদ। সহজে টাকা পেতে তারা এই পথ বেছে নেয় বলে আমাকে জানিয়েছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা