সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরীরা সেলফি তুলতে গিয়ে যে কারণে মুখ ভেংচি দেয় !

news-image

লাইফস্টাইল ডেস্ক :ফেসবুক জুড়ে এই কাণ্ড। ইনস্টাগ্রামে বাঙালির প্রবেশ সীমিত, তাই সেখানে এতটা নয়। কিন্তু বাঙালির প্রিয় ‘গড়ের মাঠ’ ফেসবুকে সেলফির মেলায় এই ‘ছুঁচোমুখ’ অথবা দেখে হেঁচকি ওঠার জোগাড়। কিন্তু, কেন যে কেউ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, সেটাই আশ্চর্য বিষয়!

এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’(Pout)। ইন্টারনেটে লব্ধ মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি জানাচ্ছে, এর অর্থ— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে গেলে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে মেয়েদের, সেটা ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের কাণ্ড ঘটল যে, ‘নিজস্বী’ তুলতে গেলেই এই ছুঁচোমুখ?

কেবল সুন্দরীরা নন, দেখা যাচ্ছে বেশ কিছু পুরুষও ইদানীং ছুঁচোমুখে পাউট করে সেলফি তুলে আপলোড করে ধামাকা মচাচ্ছেন। ঠোঁটকে সূচালো করে এই বিশেষ মুখভঙ্গী কি সামাজিক বিদ্রোহ, তার গভীরে কি থেকে সমাজ, সংসার ইত্যাদি প্রতিষ্ঠানকে ভেংচি? নাকি এর কোনওটাই নয়! জনৈকা অল্পবয়সিনী জানালেন, এটা ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেরও তো একটা মাথাছাতা থাকে। কী এর রহস্য?

একাধিক লাইফস্টাইল-সংক্রান্ত ওয়েবসাইট জানাচ্ছে, এর পিছনে নাকি কাজ করছে যৌন আবেদন তৈরির অভিপ্রায়। এই সূচালো মুখভঙ্গি চুম্বনের এক মহড়া বলে মনে হতেই পারে। এর এইখান থেকেই জন্ম নিতে পারে ফ্যান্টাসি।

কারণ, পাউট-কারীর ঠোঁট এই ভঙ্গিমায় পূর্ণরূপে দৃশ্যমান হয়। আবার এক্ষেত্রে হনুর হাড় ও চোয়াল স্পষ্ট ভাবে দেখা যায় বলে অনেকে এই ভঙ্গিমাকে আকর্ষণীয় বলে মনে করেন।

কিন্তু মজার ব্যাপার, বিভিন্ন ওয়েবসাইটের করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, পাউট করা সেলফির মহিলাদের চাইতে পুরুষরা পাউট না-করা মহিলাদের পছন্দ করেছেন ৩৩ শতাংশ বেশি।

কিন্তু এই সব কারণকে ছাপিয়ে গিয়েছে ‘ট্রেন্ড’। বিশেষ করে, টিন এজাররা চেন সিস্টেমে নকল করতে করতে এটাকেই কৌলিক করে তুলেছে। ‘লুকিং হট’-টাই এখানে ম্যাটার। আর ‘হট’ মানে যে ‘কুল’, সেটাও বটে। তাই ‘লুকিং কু-উ-উ-উ-ল’ বোঝাতেও ছুঁচোমুখ। এগোলেও কাটে, পিছোলেও কাটে। শাঁখের করাত। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা