,

সিনেমা হলে জাতীয় সংগীত নিয়ে মুখ খুললেন বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কটা বেশ পুরনো। সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো ঠিক নাকি ঠিক নয়- এই বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও ভারতীয় সেন্সর বোর্ডের সদস্য বিদ্যা বালান। তিনি বলেন, সাধারণত স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া হয়। কিন্তু হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো কেন? সিনেমা হল তো আর স্কুল নয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের সমস্ত হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক। গত ডিসেম্বরে এক রায়ে আদালত জানান, সিনেমা হলে যখন জাতীয় সংগীত বাজানো হবে, তখন হলে উপস্থিত দর্শকদের উঠে দাঁড়াতে হবে। সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন কোনও দর্শক যদি উঠে না দাঁড়ান, তাহলে আদালত অবমাননার দায়ে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ।

এই রায়েই দানা বেঁধেছে বিতর্ক। মাস খানেক আগে হায়দরাবাদের একটি সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন উঠে না দাঁড়ানোয় গ্রেফতার করা হয় তিন কাশ্মীরি যুবককে।এরপর গুয়াহাটির এক সিনেমা হলে জাতীয় সংগীতের সময়ে উঠে না দাঁড়ানোয় ‘পাকিস্তানি’ তকমা দেওয়া হয় এক প্রতিবন্ধী যুবককে।

এই প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্ট জানান, সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। শীর্ষ আদালতের বক্তব্য, জাতীয় সংগীত চলার সময়ে উঠে দাঁড়ানোর জন্য কোনও ব্যক্তির ওপর জোর খাটানো যাবে না। কারণ কেউ যদি উঠে দাঁড়াতে অনিচ্ছুক হন, তার মানে এই নয়, যে তিনি জাতীয়বাদ বিরোধী বা দেশবিরোধী।

সংবাদ প্রতিদিন বলছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোরই বিপক্ষে অভিনেত্রী বিদ্যা বালান। তার সাফ কথা, ‘ আমি দেশকে ভালবাসি। দেশের সুরক্ষার জন্য যতদূর যেতে হয়, আমি যেতে প্রস্তুত। কিন্তু, একথা আমাকে কারও শিখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় সংগীত শুনলেই যেখানে থাকি না কেন, আমি দাঁড়িয়ে পড়ি।’ বিদ্যা বালানের মতে, স্কুলে দিনের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। কিন্তু সিনেমা হল স্কুল নয়। তাই সেখানে জাতীয় সংগীত বাজানোর প্রয়োজন নেই।‘

কাহানি’ খ্যাত বিদ্যার মতে, জোর করে কারও ওপর দেশপ্রেম চাপিয়ে দেওয়া যায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে