,

এবার নেইমারের ছবি দিয়ে আইএসের হুমকি

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ নিয়ে ধারবাহিক হুমকি দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জেলবন্দি ও রক্তাক্ত লিওনেল মেসির পোস্টার প্রকাশ করে হুমকির খবর পুরনো না হতেই নতুন করে হুমকি দিয়েছে আইএস।

এবার আইএস ব্রাজিলের সেনসেশন নেইমারের পোস্টার ছাপিয়ে রাশিয়া বিশ্বকাপ নিয়ে নতুন হুমকি দিয়েছে।

আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশনের এ হুমকির বিষয়টি সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বব্যাপী জঙ্গি কার্যক্রম মনিটরিং কর্তৃপক্ষ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

নতুন প্রকাশিক পোস্টারে দেখা গেছে, মেসিকে হত্যার পর নেইমারের গলায় ধারালো অস্ত্র ধরে রাখা হয়েছে। আর পাশে লেখা ‘আমরা যতদিন আছি, তত দিন নিরাপদে থাকতে দিব না।’

ফুটবলের প্রতি আইএসের এ হুমকি নতুন নয়। এ বছর বরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমাহামলা হয়েছে। গত বছর ইরাকের রিয়াল মাদ্রিদ সমর্থকদের ক্লাবে হামলা চালিয়েছিল আইএস।

কিছুদিন আগে এক চোখ দিয়ে রক্ত ঝরছে, জেলবন্দি অ্সস্থায় মেসির এমন ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়ায় আইএস।

শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, ভয়াবহ আরও ছবি ছড়িয়েছে সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যেকোনো মুহূর্তে আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনো কোনো ছবিতে রক্তাক্ত চপার ও পিস্তল।

এতেই ক্ষান্ত নয় আইএস। হুমকিটা যেন হেলায় ফেলে না দেয়, এজন্য সতর্কবার্তা দিয়েছে, ‘তোমরা এমন এক দলের সঙ্গে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের