,

সৌদিতে শ্রমিক ভিসার মেয়াদ কমছে

news-image
সৌদি আরবের বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের দেয়া দুই বছরের ভিসার বৈধতা এক বছর কমিয়ে দিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গৃহকর্মীরা সেই আইনের আওতায় পড়বে না।

এ ব্যাপারে একটি প্রজ্ঞাপনও জারি করেছেন শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী ডা. আলি আল-ঘাফিস। সৌদি আরবের শ্রম আইনের ১১ নম্বর অনুচ্ছেদ অনুসারে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সৌদি প্রেস অ্যাজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রী ডা. আলি আল-ঘাফিসের নির্দেশে ইতোমধ্যেই কাজ শুরু করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

গত রোববার শ্রমমন্ত্রী আরেকটি নির্দেশ জারি করেন। সৌদিতে বসবাসরত বিদেশি মা এবং সৌদি আরবের নারীর বিদেশি সন্তান বেসরকারি খাতে কর্মরত থাকলেও এ আইনের আওতায় আসবে।

সৌদি আরবের নাগরিক এবং বিশেষজ্ঞরা এই আইনকে স্বাগত জানিয়েছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আল ওয়াইন এই সিদ্ধান্তকে সঠিক হিসেবে আখ্যায়িত করেন।

আবদুল আজিজ আল-নিগামশি জানান, সৌদি নারীর বিদেশি সন্তানকে সৌদি আরবের নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। তবে অনেকের দাবি, সৌদি নারীর বিদেশি সন্তানকে সেখানকার নাগরিকত্ব দেয়া ঠিক হবে না।

নওয়াল আল-শিহরির মতে, চাকরি বাঁচাতে অনেকেই সৌদি আরবের নারীদের বিয়ে করেন। সে কারণে ওই পুরুষ এবং তাদের সন্তানদের সৌদি আরবের নাগরিকত্ব দেয়ার বিপক্ষে তিনি।

তবে এর বিপরীত মন্তব্য করেছেন অনেকেই। সৌদি নারীকে বিয়ে করা কোনো বিদেশি পুরুষের ওরসজাত সন্তানকে সৌদি নাগরিকত্ব দেয়ার পক্ষে তিনি।

সৌদি নারীর বিদেশি সন্তান মাহার অভিযোগ, ‘সৌদি পুরুষের বিদেশি সন্তানকে নাগরিকত্ব দেয়া হলে, কেন সৌদি নারীর বিদেশি সন্তানকে নাগরিকত্ব দেয়া হবে না?’

সূত্র : সৌদি গেজেট

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট