সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে সাইমনের ‘আমার মা আমার বেহেশত’

news-image

বিনোদন প্রতিবেদক : নির্মাতা বদিউল আলম খোকন এবার নির্মাণ করছেন ‘আমার মা আমার বেহেশত’ নামে নতুন সিনেমা। এতে নায়ক হিসেবে থাকছেন এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমনকে নিয়ে এটি বদিউল আলম খোকনের প্রথম কাজ।

এতে সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করবেন চম্পা আর তার বাবার চরিত্রে থাকছেন অভিনেতা আলীরাজ। তবে নায়িকা এখনো ঠিক হয়নি।

বদিউল আলম খোকন বলেন, আগামী ১০ নভেম্বর থেকে ‘আমার মা আমার বেহেশত’ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু করব। বিএফডিসি অথবা পুবাইলে এর দৃশ্যায়নের কাজ হবে। কিছুদিন আগে সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ সময়ের দুজন জনপ্রিয় নায়িকার সঙ্গে কথা চলছে। এর মধ্যে যে কোনো একজনকে নেব। এখনো কাউকে পাকা কথা দেইনি। খুব শিগগির নায়িকার নাম জানাব।

‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, হিরো: দ্য সুপারস্টারসহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হওয়ার পর তার নির্মাণ কাজ কিছুটা কমে যায়। গত এক বছরে নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি তিনি। এবার নতুন কয়েকটি সিনেমার কাজ হাতে নিয়েছেন এ নির্মাতা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা