,

উড়ন্ত বিমানে যাত্রীদের হাতাহাতি

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ন্ত বিমানে বাকবিতণ্ডা এবং হাতাহাতি করেছেন যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় পুরো ফ্লাইটের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রবিবার রাতে সৌদি আরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (বিজি-০৩৮) এমন ঘটনা ঘটে।

ফ্লাইটে থাকা যাত্রী ও বিমান সূত্রে জানা গেছে, সৌদি আরবের জেদ্দা থেকে শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় বিমানটি যাত্রী নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিমানের কার্গোডোরের লক কাজ না করায় ফ্লাইটটি আর ছেড়ে যায়নি।

ফ্লাইটে থাকা যাত্রীদের অভিযোগ, জেদ্দা বিমানবন্দরে বিমানের কোনও কর্মকর্তা স্থানীয় সময় ১২টা পর্যন্ত যাত্রীদের খোঁজ খবর নেয়নি। পরবর্তীতে যাত্রীদের জানানো হয়, ২৬ মার্চ সকালে জেদ্দা থেকে বিমানটি ছাড়বে। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়।

২৬ মার্চ সকাল ১১টায় বিমানটি জেদ্দা ছাড়ে এরপর বাংলাদেশের কাছাকাছি আসলে ক্যাপ্টেন ঘোষণা করেন সরাসরি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় নামবে তারা। এ ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডায় শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। বিমানের ক্রুরা যাত্রীদের শান্ত করতে ব্যর্থ হোন।

একপর্যায়ে বিমানের ক্রুরাও ক্ষুব্ধ যাত্রীদের তোপের মুখে পড়েন। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, জেদ্দা থেকে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিমানের কার্গোডোরের সমস্যা দেখা দেয়। ফলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে কিছুটা সমস্যা দেখা দেয়।

এ প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বিমানের কার্গো ডোরে সমস্যার কারণে ফ্লাইট ছাড়তে একদিন দেরি হয়। তবে যাত্রীদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। কার্গোডোরে সমস্যা থাকায় ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে যাত্রীদের কেউ কেউ ক্ষুব্দ হয়ে পড়েন। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার