,

বাঁশ দিয়ে তৈরি হলো মোবাইল ফোনের টাওয়ার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বাঁশের কাঠামো দিয়ে মোবাইল ফোনের জন্য টেলিযোগাযোগ টাওয়ার তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে এই টাওয়ার স্থাপন করা হয়েছে।
‘পরিবেশ-বান্ধব প্রযুক্তি’ হিসেবে ইডটকো গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ইস্পাতের বিকল্প হিসেবে অবকাঠামো নির্মাণের উপাদান হিসেবে বাঁশের ব্যবহারের ওপর গবেষণা করে। ড. আহমেদ বলছেন, টেলিযোগাযোগ টাওয়ার তৈরির জন্য বাঁশ একটি ভালো পরিবেশবান্ধব এবং সহজলভ্য উপাদান হতে পারে।
গবেষণায় দেখা গেছে, কাঁচা বাঁশকে প্রক্রিয়াজাত করে এরকম টাওয়ার তৈরি করা সম্ভভ, এবং তা ২১০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি সহ্য করতে পারে।
সঠিক রক্ষণাবেক্ষণ করলে বাঁশের টাওয়ার ১০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তারা বলছেন, একটি টাওয়ার তৈরি করতে সময় লাগবে মাত্র ১২ দিন। একটি টাওয়ারে সর্বোচ্চ আটটি টাওয়ার স্থাপন করা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে