বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ার কাছে বিধ্বস্ত মেসিহীন আর্জেন্টিনা

news-image

 

স্পোর্টস ডেস্ক :মেসি না থাকলে আর্জেন্টিনার কী হতে পারে, সেটা আবার বোঝা গেল। বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার কাছে ০-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে আবার সমস্যায় পড়লো আর্জেন্টিনা। লা পাজে অনুষ্ঠিত ম্যাচে মেসির না থাকাটার পুরো সুযোগ নিয়েছে বলিভিয়া।
মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ। আগের ম্যাচে রেফারির সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিষেধাজ্ঞার খড়গে পরেন লিওনেল মেসি। ফলে এ ম্যাচে মাঠে নামতে পারেননি না দলের নিয়মিত অধিনায়ক। তবে শোককে শক্তিতে পরিণত করতে ব্যর্থ হয় দলটি।
এদিন শুধু মেসিই নয় দলের অনেক সেরা তারকাদের পাননি কোচ এডগার্ডো বাউসা। হলুদ কার্ডের সমস্যা আর ইনজুরির কারণে দ্বিতীয় সারির দল নামাতে হয় আর্জেন্টিনাকে। তার উপর প্রথম একাদশে ছিলেন না সের্জিও আগুয়েরোও।
এছাড়াও হালের নতুন তারকা পাবলো দিবালা কিংবা ফাইটার খ্যাত এজেকুয়েল লাভেজ্জিকে টপকে প্রথম একাদশে সুযোগ পান অ্যাঞ্জেল কোরেয়া ও লুকাস প্রাতো। তবে তাদের নিয়ে গড়া আক্রমণ ভাগ এক রাশ হতাশাই উপহার দেয়।
মেসিসীন আর্জেন্টিনা শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে। তবে ধীরে ধীরে কিছুটা গোছাতে থাকলেও ৩১ মিনিটে পিছিয়ে পড়ে দলটি। পাবলো এসকোবারের ফ্রি কিক থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন হুয়ান কার্লোস আর্সে।
পিছিয়ে পড়েও আক্রমণের ধারা বাড়াতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৩৬তম মিনিটে রামিরো ফানেস মরির ইনজুরিতে পরে মাঠ ছাড়লে আরো শক্তি খর্ব হয় সফরকারীদের। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধেও খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টাইনদের। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বলিভিয়া। এনরিক ফ্লোরেসের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন মার্সেলো মোনেরো।
এরপর দুইদলই বেশ কয়েকটি সুযোগ পেলে গোল আদায় করতে ব্যর্থ হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। এখন পর্যন্ত বাছাই পর্বের ম্যাচে ১৪টি ম্যাচ খেলেছে দলটি। আর তাতে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। এ ম্যাচে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ছিল দলটি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু