,

শাহজালালে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক :শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

২৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “এটা সাময়িক নিষেধাজ্ঞা। আইপিইউর সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্মেলন শেষে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।”

১ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী আইপিইউর ১৩৬তম সম্মেলন। এতে যোগ দিতে আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের