,

জেএমবির শায়খুল ইসলামের ৭ বছরের কারাদন্ড

news-image

 
নিজস্ব প্রতিবেদক :চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় জেএমবির সামরিক শাখার প্রধান শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এই রায় প্রদান করেন। মামলায় একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ওই দিন চুয়াডাঙ্গার ৫টি স্থানেও বোমা হামলার ঘটনা ঘটিয়ে নিজেদের জানান দেয় জেএমবি সদস্যরা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপ পরিদর্শক এম এইচ কামরুজ্জামান বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ৮ মার্চ জেএমবির শামরিক শাখার প্রধান শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মোয়াজ ও তার অপর সহযোগী রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আলোচিত এই মামলায় চুয়াডাঙ্গার স্থানীয় জেএমবির জেলা কমান্ডারসহ বাদ দেয়া হয় ৫ জনকে।

পরবর্তীতে মামলার হাজিরা দিতে টাঙ্গাইলে নেওয়ার পথে মারা যায় রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ।

এই মামলায় মোট ৯ জন স্বাক্ষির স্বাক্ষ্যগ্রহন শেষে চুয়াডাঙ্গার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক অভিযুক্ত আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবু তালেব বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের