,

বাগেরহাটে ট্রলারডুবি : নিহত ৩, নিখোঁজ ১০

news-image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এতে ডুবে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরো ১০ জন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুবে যাওয়ার সময় ইঞ্জিনচালিত ওই নৌকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক যাত্রী ছিল। নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তা তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করা লাশের মধ্যে একজন মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা সুলতানা বলে স্থানীয়রা শনাক্ত করেছে।

ঘটনাস্থলে থাকা মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, সকালে পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে করে শতাধিক যাত্রী খেয়া পার হচ্ছিল। একই সময় ওই নদী দিয়ে যাচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। ওই জাহাজ চলাচলজনিত ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময়ে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও কয়েকজন যাত্রী ডুবে যান।

এসআই আরো জানান, ট্রলারডুবির পর স্থানীয় লোকজন নৌকা নিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। বাকি নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় মোরেলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট