,

ব্রাহ্মণবাড়িয়া কসবায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কে উপজেলার কুটি-চৌহমুনী এলাকার কালামুড়িয়া ব্রীজের কাছে গুলিবিদ্ধ অবস্থায়ায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মহিউদ্দিন জানান, আজ সকালে কুটি-চৌমুহনীর কালামুড়া ব্রীজের কাছে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে ইউপি চৌকিদার শাহলম খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের গুলির চিহ্ন রয়েছে । প্রাথমিক ভাবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ লাশের পাশ থেকে একটি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা