,

‘মেয়েদের ভার্জিনিটি নিয়ে পুরুষরা চিন্তিত নন’, বিস্ফোরক অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক :মেয়েদের ভার্জিনিটি নিয়ে আধুনিক পুরুষরা নাকি একেবারেই চিন্তিত নন, এটা নিয়ে একমাত্র মাথা ঘামায় সমাজ— এমনটাই মনে করেন অভিনেত্রী পিয়া বাজপেয়ী।

গত বছর শর্ট ফিল্ম ‘দ্য ভার্জিন’ পিয়াকে জনপ্রিয়তা দিয়েছিল। আসন্ন ছবি ‘মির্জা জুলিয়েট’-এ তিনি রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে পিয়া বলেছেন, ‘‘মেয়েদের ভার্জিনিটি নিয়ে আধুনিক পুরুষরা না ভাবলেও সমাজের ভাবনা রয়েছে। সে কারণেই অনেক ছোট শহরে ভার্জিনিটি ফিরে পাওয়ার জন্য অপারেশন করান মহিলারা। আমার ছবি দ্য ভার্জিনেও এই বিষয়টা রয়েছে।’’
পিয়া মনে করেন, এখনকার দিনে বিয়ের আগে বেশির ভাগ ছেলেমেয়েরই কোনও না কোনও সম্পর্ক থাকে। স্বাভাবিক ভাবেই সেখানে শারীরিক সম্পর্ক হয়। পরে যখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও মেয়েটি বিয়ে করে তখন ভার্জিনিটি ফেরানোর অপারেশন করিয়ে নেয় অনেকেই। কারণ সমাজে এখনও এটা নিয়ে ট্যাবু রয়েছে। পিয়া বলছেন, ‘‘এক জন মেয়ে হিসেবে আমি এটা একেবারেই সমর্থন করি না।’’

‘নেপোটিজম’-এর সমস্যারও মুখোমুখি হয়েছেন তিনি। তবে তাঁর মতে, ট্যালেন্ট থাকলে তার জোরে টিকে থাকা যায় ইন্ডাস্ট্রিতে। রাজেশ রাম সিংহ পরিচালিত ‘মির্জা জুলিয়েট’ ছবিতে দর্শন কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তাঁর চরিত্রের নাম জুলিয়েট। ছোট থেকে ভাই-দাদাদের সঙ্গে বড় হয়েছে মেয়েটি। কখনও প্রেমে পড়েনি সে। জানে না, যৌনজীবনের মানে কী? পিয়া বললেন, ‘‘জুলিয়েটের চরিত্রটা খুব অন্যরকম।’’ সব কিছু ঠিক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের