রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ১০টায় এফডিসিতে মিজু আহমেদের জানাজা

news-image

 

বিনোদন ডেস্ক :সদ্য প্রয়াত অভিনেতা মিজু আহমেদের নামাজে জানাজা সকাল ১০টায় এফডিসিতে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ দাফন করা হবে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কোটবাড়ীতে। অভিনেতা মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

মিশা সওদাগর জানান, ‘মিজু ভাইয়ের মরদেহ মোহাম্মদপুরে নিয়ে গোসল করানো হয়েছে। রাতে তার মরদেহ রাখা হবে হিমাগারে। সকালে দুই দফা জানাজা হবে। এফডিসিতে সাড়ে ১০টায় তার দ্বিতীয় জানাজা হবে। সেখানে চলচ্চিত্রের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ দিনাজপুর যাওয়ার পথে সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমলাপুর থেকে ট্রেনে যাত্রা শুরুর পরই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে রাত ১১টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে যাওয়া হয় মিজু আহমেদের বাসভবনে।

মৃত্যুর সময় মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ