,

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। যেসব নাগরিক বাংলাদেশ সফর করতে চায় তাদেরকে বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটি।

 

শুক্রবার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের প্রেক্ষাপটে এ ধরনের সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া।

দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলা হয়, ‘আমরা অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে বাংলাদেশ সফরের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিচ্ছি’। শাহজালাল বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়। রাতে পাসপোর্ট এবং পরিচয়পত্র সঙ্গে রাখার বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ার নাগরিকদের।

সরকারের স্মার্ট ট্রাভেলারে ভ্রমণ সংক্রান্ত বিষয় নিবন্ধিত করার নির্দেশ দিয়ে সতর্কবার্তায় বলা হয়, নিরাপত্তা ঝুঁকি নিয়ে মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমের দিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানে বিদেশিরা যাওয়া আসা করেন সেগুলোকেও এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের