,

দুর্নীতি মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান- ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি শুক্রবার চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে আয়োজিত মেধাবৃত্তি প্রদান, শিশুমেলা, ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি শিশুদেরকে আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আহবান জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন চিনাইর মেধাবৃত্তি ফাউনেন্ডশনের প্রধান পৃষ্ঠপোষক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি। চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম,চলচ্চিত্র ব্যাক্তিত্ব মোরশেদুল ইসলাম,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ডঃমোঃ শামসুল আরেফিন,জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অধ্যক্ষ মকবুল আহাম্মদ, অধ্যক্ষ সালমা বারী, আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানশেষে ৩ শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ব”ত্তির অর্থ বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের