,

পেরেরার পরিবর্তে লঙ্কান দলে মিলিন্ডা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছিলেন কুশল পেরেরা। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে পড়লেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্রথম দু’টি ওয়ানডের জন্য ডাক পেয়েছেন মিলিন্ডা সিরিবর্ধনে।

শনিবার (২৫ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এ দু’দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে।

টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজে কুশল পেরেরা দলে ছিলেন। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের হয়েও খেলেন তিনি। ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সি পেরেরা। যে কারণে প্রথম দুই ওয়ানডেতে পেরেরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

প্রসঙ্গত, একই গ্রাউন্ডে একই সময়ে ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডে। ১ এপ্রিল তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। এরপর থাকছে দু’টি টি২০ (৪ ও ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা)। এর আগে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট জিতে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে মুশফিকুর রহিমের দল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের