,

ইউক্রেনের অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখান থেকে প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। খারকিভ শহরের পাশেই বালাকলিয়ার এই অস্ত্রের গুদামটি রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি থেকে ১০০ কিলোমিটার দুরত্বে অবস্থিত।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাশিয়া সীমান্তের কাছাকাছি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এ শহরটির অস্ত্র গুদামে আগুন লাগে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দূর থেকে ভয়াবহ আগুন ও ধোঁয়া অনেক উপরে উঠতে দেখা গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা এলাকা। অস্ত্রাগারের পাশ্ববর্তী ১০ কিলোমিটার এলাকা খালি করা হয়েছে। উদ্ধারকর্মীরা শহর ও পার্শ্ববর্তী গ্রাম থেকে সব মানুষ সরিয়ে নিয়েছে।

মিলিটারি সূত্রে জানা যায়, গুদামটি ৩৫০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্টেপ্যান পলতোরাক।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট