,

ব্রিটিশ এমপির বীরত্ব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে বুধবারের সন্ত্রাসী হামলায় আক্রমণকারীসহ ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পালার্মেন্টের সামনে ওই হামলাকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমার (৪৮)।

আহত এই পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে এগিয়ে আসেন ব্রিটেনের পররাষ্ট্র দফতরের মন্ত্রী টবিয়াস এলউড। তৎক্ষণাৎ শুরু করেন প্রাথমিক চিকিৎসা। এই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ‘বীরে’ পরিণত হন এই পার্লামেন্ট সদস্য (এমপি)। খবর দি টেলিগ্রাফের।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পিসি কেইথ পালমারকে বাঁচাতে না পারলেও সর্বশক্তি দিয়ে তার এই মানবতার বহিঃপ্রকাশ প্রশংসিত হচ্ছে নানা মহলে। দেশটির গণমাধ্যম তাকে হিরো বলে সম্বোধন করছে।

ছবিতে দেখা যাচ্ছে হামলার পরপরই কেইথ পালমারকে বাঁচাতে এগিয়ে যান টবিয়াস এলউড। এই সময় সাবেক সেনা কর্মকর্তা ও কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যের চোখে মুখে রক্ত ও বিষন্নতার ছাপ লক্ষ্য করা যায়। এছাড়া ওই পুলিশ কর্মকর্তাকে শুশ্রূষার দেওয়ার পাশাপাশি আশপাশ ঘিরে ফেলা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা