,

উত্তরপ্রদেশে মাংসের দোকানে আগুন লাগানোর অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উত্তরপ্রদেশের হাতরাস শহরে মুসলিম মালিকানাধীন তিনটি মাংসের দোকান আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাতে একদল উত্তেজিত জনতা ওই দোকানগুলো পুড়িয়ে ছাই করে দেয় বলে স্থানীয়রা অনেকে অভিযোগ করেছেন, যদিও পুলিশ সেই বক্তব্য নিশ্চিত করেনি। বিতর্কিত বিজেপি নেতা ও গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন তিনেকের মধ্যেই এই মুসলিমদের মাংসের দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

হাতরাস জেলার পুলিশ সুপার জানিয়েছেন, দোকানগুলোতে অনেক রাতে আগুন ধরেছে। ফলে ঘটনার কোন প্রত্যক্ষদর্শীকে আমরা খুঁজে পাইনি। তবে ঠিক কীভাবে ওই মাংসের দোকানগুলোতে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জেলার পুলিশ-প্রধান নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা