,

ফেসবুকে লাইভে ধর্ষণ দেখলেন ৪০ জন, পাশে দাঁড়ালেন না কেউই!

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তির দাপটে নতুন মাত্রা পাচ্ছে অপরাধের জগত। সেইসঙ্গে বিপন্ন হচ্ছে মানবিকতাও। সম্প্রতি এরকমই এক ঘটনার সাক্ষী থাকল আমেরিকার শিকাগো শহরে। যেখানে ফেসবুক লাইভে কিশোরীর যৌন নিগ্রহ হতে দেখলেন প্রায় চল্লিশ জন দর্শক, কিন্তু সাহায্যের জন্য কেউই এগিয়ে এলেন না!

ঘটনার সূত্রপাত যখন এক মহিলা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান যে, তার মেয়ে নিখোঁজ। সেইসঙ্গে একটি মোবাইলে কিছু ছবিও দেখান তিনি। যেখানে দেখা যাচ্ছিল কিশোরীটিকে হেনস্তা করা হচ্ছে। এরপরই তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে এক ফেসবুক লাইভ ভিডিওর। ওই মেয়েটিকে হেনস্তা করার সময় লাইভ করা হয়েছিল। চল্লিশ জন মানুষ সে ভিডিও দেখেও ছিলেন। কিন্তু কেউই কোন রকম পদক্ষেপ নেননি বা পুলিশকে জানাননি।

তদন্তে মেয়েটি জানিয়েছে যে, তার হেনস্তাকারীদের অন্তত একজনকে সে চেনেন। কিন্তু কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তা স্পষ্ট নয়। একাধিক ব্যক্তিকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এখনও হেনস্তাকারীদের শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, শিকাগোর ঘটনা সম্পর্কে তাদের নির্দিষ্ট কোন প্রতিক্রিয়া নেই। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংস্থাটি তার ব্যবহারকারীদের সতর্ক করবে। সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা