,

কলম্বোতে মাশরাফি-তাণ্ডব : শ্রীলংকা একাদশ: ৩৫৪/৭. বাংলাদেশ: ৩৫২/৮

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন টাইগার অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা। মাত্র ২৮ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তার এই ঝড়ো ইনিংসে চারটি চার ও চারটি ছক্কার মার রয়েছে।

এদিন শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সৌম্য, সাব্বির ও মোসাদ্দেকের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো টাইগাররা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন শুরু হয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মাশরাফি। ব্যাটে রীতিমতো ঝড় তুলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি। পরে মাত্র দুই রানের ব্যবধানে স্বাগতিকরা ম্যাচটি জিতে নেয়।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা একাদশ: ৩৫৪/৭. বাংলাদেশ: ৩৫২/৮

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের